Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পারস্পরিক সহযোগিতায় সমস্যা সমাধানের বার্তা দীনেশ ত্রিবেদীর

ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে পৌঁছেছেন। দুই দেশের সম্পর্ক দৃঢ় করার বার্তা দিলেন তিনি। বিস্তারিত পড়ুন।

পারস্পরিক সহযোগিতায় সমস্যা  সমাধানের বার্তা দীনেশ ত্রিবেদীর
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে ঢাকা পৌঁছালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নিয়ে পেট্রাপোলে পৌঁছান তিনি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে সংবর্ধনা দেন পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ শাহানি। উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এর পরেই ট্রলি নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যান তাঁরা। বেনাপোল সীমান্তে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ভারতীয় হাইকমিশনার পবনকুমার বাধে। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকার উদ্দেশে রওনা দেন দীনেশ ত্রিবেদী।

Advertisement

এদিন দীনেশ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় করাই আমার একমাত্র লক্ষ্য। দু’দেশের মধ্যে ভিসার সমস্যার সমাধান হবে বলেও এদিন জানান তিনি। সম্প্রতি ‘পুশ ইন’ ইস্যুতে সীমান্তে উত্তাপ ছড়িয়েছে। ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে তিনি বলেন, ‘ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না, আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভালো হয়, সেই পদক্ষেপ সামনের দিনে নেব। ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতায় সব সমস্যা সমাধান সম্ভব।’ 
গত এপ্রিল মাসে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিযুক্ত করে ভারত সরকার। সূত্রের দাবি, ভারত-বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে এই সর্বপ্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠাল ভারত। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ