কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ দোসাঞ্জ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠান করার কথা ছিল দিলজিতের। তবে নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠানের অনুমতি দিল না দিল্লি পুলিশ। এ প্রসঙ্গে দিলজিতের টিমের তরফে কোনো বার্তা দেওয়া হয়নি। সদ্য দেশজুড়ে সাতটি জায়গায় কনসার্টের ঘোষণা করেছিলেন দিলজিৎ। দিল্লি থেকেই সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি অনুষ্ঠান বাতিলের সমালোচনা করেছে। তাদের দাবি, দিলজিৎ এর আগে আগে জেন জি আন্দোলন, কৃষক আন্দোলন সমর্থন করে বার্তা দিয়েছিলেন বলেই এ ধরনের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। 

Advertisement