Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আরজি দিলীপ মণ্ডলের

যেকোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল।

কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আরজি  দিলীপ মণ্ডলের
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেকোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও রক্ষাকবচের আরজি জানিয়ে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের আবেদন জানান তাঁর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। আগামী ২৬ মে, মামলার শুনানির সম্ভাবনা। 

Advertisement

ভোটের ফল প্রকাশের পর দিলীপের একটি হুমকি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। এরপর গত ১৪ মে সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও র‌্যাফ। বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশকর্মীরা। তারপর থেকে বেপাত্তা দিলীপ এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ