Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের জন্য দিলীপ ঘোষের ‘লকডাউন’ পরামর্শ

ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার কল্যান বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে পথে নেমে আক্রান্ত হয়েছেন।

তৃণমূলের জন্য দিলীপ ঘোষের ‘লকডাউন’ পরামর্শ
  • ১ জুন, ২০২৬ ১৫:২১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার কল্যান বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচিতে পথে নেমে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বহু কর্মী সমর্থক বলে দাবি তৃণমূলের। আর এর প্রতিবাদেই মঙ্গলবার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের পরামর্শ তৃণমূল নেত্রীর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন।

Advertisement

রবিবার দলীয় বিধায়কদের কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে হাজির হয়েছিলেন মাত্র ১৯ জন বিধায়ক। যা নিয়ে কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তার দাবি, ভোটের আগেই বলেছিলাম হেরে গেলে পার্টিটাই উঠে যাবে। 

শনিবার সোনারপুরে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর বিভিন্ন হাসপাতালে ঘুরলেও তাকে ভর্তি করা হয়নি। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি ভুল হাসপাতালে গেছেন ওনার সমস্যা মানসিক, শারীরিক নয়। রবিবার বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে ড্রামা বলে একহাত নেন পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন দলের সহকর্মীরাই ওনার নামে আগে অভিযোগ করেছেন। কাকলি ঘোষ দস্তিদার,  মহুয়া মিত্রও ওনার নামে অভিযোগ করেছিলেন। 

আজ থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাত্রা করছেন। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন সরকারি বাসে যাত্রা মসৃণ করতে আরও বাস কিনবে রাজ্য। বেশিরভাগ প্রকল্প এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। তবে সব কাজ রিভিউ হবে। 

দেখুন ভিডিও:

Advertisement
সম্পর্কিত সংবাদ