সংবাদদাতা, উলুবেড়িয়া: দিদির কথায় যেসব সরকারি কর্মী তথা বিএলও, এসডিও, বিডিও, এসডিপিও, এসপিরা নাচানাচি করছেন, কেস দিচ্ছেন, এখনও চমকাচ্ছেন, তাঁদের ভবিষৎ খুব খারাপ। বুধবার উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, আপনারা সংবিধানের শপথ নিয়েছেন, জনতার টাকায় বেতন পাচ্ছেন, উর্দি পরছেন তাই সংবিধানকে ভুলবেন না। আগামী দিনে সরকারে এলে আমরাও আপনাদের মনে রাখব।



