Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ডিজিটাল ইন্ডিয়া নয়া দিশা দেখিয়েছে: মোদি

ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছর। বুধবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ডিজিটাল ইন্ডিয়া দেশের শাসনব্যবস্থাকে নতুন রূপ দিয়েছে, নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি উন্নয়নকে সর্বত্র পৌঁছে দিয়েছে এই পদক্ষেপ।

ডিজিটাল ইন্ডিয়া নয়া দিশা দেখিয়েছে: মোদি
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছর। বুধবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ডিজিটাল ইন্ডিয়া দেশের শাসনব্যবস্থাকে নতুন রূপ দিয়েছে, নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি উন্নয়নকে সর্বত্র পৌঁছে দিয়েছে এই পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রীর মন্তব্য, ডিজিটাল ইন্ডিয়া দেশকে গোটা বিশ্বে ভারতকে নতুন  পরিচয় দিয়েছে। ডিজিটাল দুনিয়ায় ভারতের অগ্রগতি গোটা বিশ্বের নজর কেড়েছে।  

Advertisement

মোদি লিখেছেন, নিরবিচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট ও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মতো ডিজিটাল পরিষেবার প্রযুক্তি দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে। তিনি দেশের প্রতিটি গ্রাম ও শহরে উন্নয়নের জোয়ার পৌঁছে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা আধুনিক বিশ্বের নানা সমস্যা সমাধান করছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে বাণিজ্য, জনসেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও সহজলভ্য করা সম্ভব হয়েছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকনডাকটর, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রেও দ্রুত এগিয়ে চলেছে ভারত। গত ১১ বছর ধরে আত্মনির্ভর ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডিজিটাল ইন্ডিয়ার মতো পদক্ষেপ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ