Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল প্রতারণা: পড়ুয়াদের সতর্ক করতে ডোমজুড়ের স্কুলে ব্যাংকিং সচেতনতা শিবির

আর্থিক লেনদেন সংক্রান্ত অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন বহু মানুষ।

ডিজিটাল প্রতারণা: পড়ুয়াদের সতর্ক করতে ডোমজুড়ের স্কুলে ব্যাংকিং সচেতনতা শিবির
  • ১৩ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আর্থিক লেনদেন সংক্রান্ত অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন বহু মানুষ। সাম্প্রতিক সময়ে প্রতারকদের নতুন কৌশল ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত ও প্রবীণ ব্যক্তিরাই মূলত এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং পড়ুয়াদের সচেতন করতে বৃহস্পতিবার ডোমজুড়ের বেগড়ি হাইস্কুলে একটি ব্যাংকিং লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়।

Advertisement

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অনলাইন প্রতারণা থেকে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্লকের ছ’টি স্কুলকে নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় বেগড়ি হাইস্কুল (বয়েজ ও গার্লস), কেশবপুর হাইস্কুল, রুদ্রপুর শিক্ষা সদন, খাঁটোরা রাধারানি গার্লস এবং ঝাপড়দহ ডিউক ইনস্টিটিউশন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বেগড়ি গার্লস হাইস্কুল। ব্যাংকিং লিটারেসি সংক্রান্ত সচেতনতা কর্মসূচিতে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের মতে, অনলাইন প্রতারণার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তাঁদের দাবি, ভবিষ্যতে এই বিষয়টি স্কুলের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত।

সম্পর্কিত সংবাদ