Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঁচ বলে ৫ উইকেট  পেলেন দিগ্বেশ রাঠি

আইপিএলে বেশ নজর কেড়েছিলেন লেগস্পিনার দিগ্বেশ রাঠি। লখনউ সুপার জায়ান্টের হয়ে ১৪ টি উইকেট তুলে নেন এই তরুণ ক্রিকেটার।

পাঁচ বলে ৫ উইকেট  পেলেন দিগ্বেশ রাঠি
  • ১৭ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলে বেশ নজর কেড়েছিলেন লেগস্পিনার দিগ্বেশ রাঠি। লখনউ সুপার জায়ান্টের হয়ে ১৪ টি উইকেট তুলে নেন এই তরুণ ক্রিকেটার। এমনকী, রাঠির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিশেষজ্ঞরাও। এবার স্থানীয় ক্রিকেটেও তাক লাগালেন তিনি। দিল্লিতে একটি টি-২০ ম্যাচে পাঁচ বলে ৫ টি উইকেট তুলে নেন রাঠি। ১৫ তম ওভারে রাঠের হাতে বল তুলে দেন দলের অধিনায়ক। এরপরেই ম্যাজিক দেখান তিনি। এক ওভারে পরপর পাঁচ বলে প্রতিপক্ষের পাঁচজন ব্যাটারকে ডাগ-আউটে ফেরান রাঠি। এরপরেই শোরগোল শুরু। এমনকী লখনউ সুপার জায়ান্ট সেই ভিডিও পোস্টও করেছে তাদের সোশ্যাল পেজে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ