Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

‘খামেনেই হত্যার এমন সুযোগ আর মিলবে না’ নেতানিয়াহুর যুক্তি মেনেই ইরানে আক্রমণ ট্রাম্পের?

ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? যুদ্ধের আবহে এমনই জল্পনা ছড়িয়েছে কূটনৈতিক মহলে

‘খামেনেই হত্যার এমন সুযোগ আর মিলবে না’ নেতানিয়াহুর যুক্তি মেনেই ইরানে আক্রমণ ট্রাম্পের?
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? যুদ্ধের আবহে এমনই জল্পনা ছড়িয়েছে কূটনৈতিক মহলে। এরই মধ্যে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ৪৮ ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। টেলিফোনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইতে হত্যার পরিকল্পনাতেও ট্রাম্পকে রাজি করান তিনি। ওয়াকিবহাল মহলের সূত্র উল্লেখ করে একথা জানিয়েছে রয়টার্স। 

Advertisement

জানা যাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পদস্থ আধিকারিকদের সঙ্গে খামেনেইয়ের বৈঠকের এক সপ্তাহ আগেই জানতেন ট্রাম্প-নেতানিয়াহু। তবে শেষ মুহূর্তে সেই বৈঠকের সূচি এগিয়ে আসে। খামেনেইকে খতম করতে বদ্ধপরিকর ছিলেন নেতানিয়াহু। ফোনে ট্রাম্পকে তিনি বোঝান, এমন সুযোগ হয়তো আর পাওয়া যাবে না। ইরানে হামলার কৌশলগত সুবিধার বিষয়টিও ট্রাম্পকে বোঝান নেতানিয়াহু। পাশাপাশি ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার কথা উঠে আসে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায়। সেই ঘটনায় অভিযুক্ত পাকিস্তানি নাগরিকের সঙ্গে যোগ ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর  (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলেইমানির। মনে করা হচ্ছে, এই ফোনালাপের পরেই ইরানে হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প।  জানা যাচ্ছে, এর আগেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ট্রাম্প। তবে কবে, কোন পরিস্থিতিতে আক্রমণ করা হবে তা চূড়ান্ত করেননি।  ২৮ ফেব্রুয়ারির আগেই ইরানে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার। তবে খারাপ আবহাওয়ার কারণে তা ভেস্তে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ