Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বি এন বসু হাসপাতালে চালু ডায়ালিসিস ইউনিট

বারাকপুরের বি এন বসু হাসপাতালে অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট চালু হল মঙ্গলবার বিকেলে। সেখানে ছ’টি বেড রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ পাবেন প্রত্যেক রোগী।

বি এন বসু হাসপাতালে চালু ডায়ালিসিস ইউনিট
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের বি এন বসু হাসপাতালে অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট চালু হল মঙ্গলবার বিকেলে। সেখানে ছ’টি বেড রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ পাবেন প্রত্যেক রোগী। ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, পুরসভার স্বাস্থ্যবিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলম, ডেপুটি সিএমওএইচ সঞ্জয় গুহ প্রমুখ। রাজ চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে বি এন বসু হাসপাতালের পরিকাঠামো পুরো বদলে ফেলা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এবার উন্নত প্রযুক্তির ডায়ালিসিস ইউনিট তৈরি করা হল। খুবই কম টাকায় ডায়ালিসিস করা যাবে। এর ফলে বহু মানুষ উপকৃত হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ