Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসির আঞ্চলিক অফিসের দায়িত্ব ডিআইদের, স্কুলের প্রশাসক এসআইরা

রাজ্যে পালাবদলের পরে সরকারি নির্দেশিকার ভিত্তিতে পদত্যাগ করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ফলে, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরো বন্ধ হয়ে গিয়েছে।

এসএসসির আঞ্চলিক অফিসের দায়িত্ব  ডিআইদের, স্কুলের প্রশাসক এসআইরা
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পরে সরকারি নির্দেশিকার ভিত্তিতে পদত্যাগ করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ফলে, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরো বন্ধ হয়ে গিয়েছে। থমকে গিয়েছে মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের উদ্যোগও। আদালতের দেওয়া ডেডলাইনও মানতে ব্যর্থ হয়েছে এসএসসি। সেন্ট্রাল এসএসসি চেয়ারমানের পাশাপাশি পদত্যাগ করেন এসএসসির আঞ্চলিক অফিসের চেয়ারম্যানরাও। কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্ব আপাতত চালাচ্ছেন সচিবই। তবে, আঞ্চলিক অফিসগুলিতে এই দায়িত্ব দেওয়া হল ডিআইদের।

Advertisement

মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। কলকাতা আঞ্চলিক অফিসের দায়িত্ব পেয়েছেন কলকাতা জেলার ডিআই। মালদহ রিজিয়নের দায়িত্বে মালদহ জেলার ডিআই, বর্ধমান রিজিয়নের দায়িত্বে পূর্ব বর্ধমানের ডিআই, দক্ষিণ-পূর্ব আঞ্চলিক অফিসের দায়িত্বে উত্তর ২৪ পরগনার ডিআই এবং পশ্চিমাঞ্চলের আঞ্চলিক অফিসের দায়িত্ব পেয়েছেন বাঁকুড়ার ডিআই।
মনে করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় অচলাবস্থা কাটাতেই এই ব্যবস্থা। অন্যদিকে, সরকার-পোষিত স্কুলগুলির পরিচালন কমিটি ভেঙে দেওয়ার পরে ব্যাপক সমস্যা হচ্ছিল সেগুলির দৈনন্দিন কাজকর্মে। তাই সংশ্লিষ্ট এলাকার সাব ইনস্পেক্টর অব স্কুলসদের (এসআই) সেই স্কুলগুলির প্রশাসক হিসাবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা নিজের এলাকার এ ধরনের সমস্ত স্কুলেরই প্রশাসকের ভূমিকা পালন করবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ