Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ধুরন্ধর’ রণবীর

প্রত্যাশা ছিলই। রবিবার, জন্মদিনে সেটিই পূরণ করলেন অভিনেতা রণবীর সিং। বড়সড় চমক দিলেন অভিনেতা। সম্পূর্ণ নতুন লুকে ধরা দিলেন তিনি।

‘ধুরন্ধর’ রণবীর
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রত্যাশা ছিলই। রবিবার, জন্মদিনে সেটিই পূরণ করলেন অভিনেতা রণবীর সিং। বড়সড় চমক দিলেন অভিনেতা। সম্পূর্ণ নতুন লুকে ধরা দিলেন তিনি। প্রকাশ্যে এল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির প্রথম লুক। শনিবার আচমকা ইনস্টাগ্রাম থেকে সমস্ত ছবি মুছে দিয়েছিলেন রণবীর। ইঙ্গিত দিয়েছিলেন, রবিবার অনুরাগীদের চমক দিতে চলেছেন তিনি। এদিন দুপুরেই নতুন ছবির ফার্স্টলুক ও টিজার ভিডিও শেয়ার করেন অভিনেতা। এলোমেলো চুল, রক্তমাখা শরীর, শ্যেনদৃষ্টি, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলছেন প্রতিশোধ নেওয়ার সংলাপ। তার সঙ্গে ভরপুর অ্যাকশন। দীর্ঘদিন পর এমন ‘রাফ অ্যান্ড টাফ’ লুক নজর কেড়েছে। অনুরাগীরা মনে করছেন, এই ছবির হাত ধরেই বক্স অফিসে কামব্যাক করবেন রণবীর। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে কেবল রণবীর নন, টিজারে নজর কেড়েছেন, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল। জন্মদিনে রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ