Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তৈরি হচ্ছে ধুরন্ধর ৩

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বিজয় রথ ছুটছেই। এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর ২’। ইতিমধ্যে বিশ্বজুড়ে  ১ হাজার ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ১৯ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি।

তৈরি হচ্ছে ধুরন্ধর ৩
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বিজয় রথ ছুটছেই। এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর ২’। ইতিমধ্যে বিশ্বজুড়ে  ১ হাজার ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ১৯ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই ‘ধুরন্ধর ৩’ নিয়ে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। আদৌ কি তৈরি হবে পরের পর্ব? পর্দায় ফের হামজা রূপে ফিরবেন রণবীর সিং? প্রশ্ন ঘুরছিল ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। অবশেষে মিলল জবাব। উত্তর দিলেন ছবির সহ প্রযোজক জ্যোতি দেশপান্ডে। তিনি বলেন, ‘ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমরা আশা করছি, এই বছরের শেষেই দর্শকের জন্য একটি বড়ো চমক দিতে পারব। আমাদের মাথায় বিশেষ পরিকল্পনা রয়েছে।’ কী পরিকল্পনা, তা অবশ্য জানা যাবে সঠিক সময়ই। অবশ্যই আগেই নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ‘ধুরন্ধর’ তৈরির নেপথ্যের গল্প নিয়ে একটি প্রজেক্ট তৈরি করা হচ্ছে। সেটি ওটিটিতে মুক্তি পাবে। পাশাপাশি রণবীর ও পরিচালক আদিত্য ধর ফের জুটি বাঁধছেন বলে খবর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ