Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পন্থকে কৃতিত্ব দিলেন ধ্রুব

বাবা ছিলেন সৈনিক, ঠাকুরদা কৃষক। ধ্রুব জুরেলের বাহুতে লেখা ‘জয় জওয়ান, জয় কিষান’ ট্যাটুর নেপথ্য কারণ এটাই।

পন্থকে কৃতিত্ব দিলেন ধ্রুব
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: বাবা ছিলেন সৈনিক, ঠাকুরদা কৃষক। ধ্রুব জুরেলের বাহুতে লেখা ‘জয় জওয়ান, জয় কিষান’ ট্যাটুর নেপথ্য কারণ এটাই। সোমবার দলকে ভরসা জোগানো শতরানের পর তিনি বলেছেন, ‘বাবা আর ঠাকুরদাই আমার শিকড়। তাঁদের ভুলতে পারব না। ট্যাটুতে সেজন্যই ওটা লেখা।’ ঋষভ পন্থের সঙ্গে তাঁর জুটি এদিন হতাশ করে চলে শ্রীলঙ্কাকে। একসঙ্গে ব্যাটিং করা নিয়ে ধ্রুবর মন্তব্য, ‘সবাই জানি যে পন্থ অসাধারণ ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ওর পারফরম্যান্সও জানা। বিশাল অভিজ্ঞতাও রয়েছে। আমি তাই উলটোদিকে পন্থ থাকলে কীভাবে খেলা উচিত তা জিজ্ঞাসা করি। তবে ওর সঙ্গে ব্যাটিং করা দুর্দান্ত অভিজ্ঞতা। ওভাবে ব্যাট করতে আমি পারি না। অথচ, ছোট থেকেই পন্থ এমন ভাবেই রান করে আসছে।’ তিনি আরও বলেন, ‘আমি দেখি নিই কোন বোলারকে মারা সম্ভব, কোন স্পেল সতর্কতার সঙ্গে খেলব। আমরা দু’জনেই উইকেটকিপার, মিডল অর্ডারে নামি। ফলে ভাবনার আদান-প্রদানে অনেক সুবিধা হয়।’ কাঁধে চোট পাওয়ায় পন্থ এদিন কিপিং করেননি। তবে জুরেল আশাবাদী যে, মঙ্গলবার স্টাম্পের পিছনে থাকবেন বাঁ হাতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ