Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

ধর্মেন্দ্রর ইস্তফা তো স্রেফ শুরু! দিপকের সুরেই বার্তা সোনামের

এই তো সবে শুরু! আন্দোলন শেষে এমনটাই বলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে।

ধর্মেন্দ্রর ইস্তফা তো স্রেফ শুরু! দিপকের সুরেই বার্তা সোনামের
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এই তো সবে শুরু! আন্দোলন শেষে এমনটাই বলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। একইসুর সোনাম  ওয়াংচুকের গলাতেও। ছাত্র-যুব আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। এব্যাপারে সোমবার সোনাম বলেছেন,   ‘এই পদত্যাগ কেবল শুরু। এখান থেকে যদি শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলিকে স্বীকার করে সমাধানের পথে এগোনো যায়, তাহলে দেশের উন্নতি হবে। আমার বিশ্বাস, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে আলোচনা চলছে। আশা করি, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ারও আবেদন জানান ওয়াংচুক। তাঁর কথায়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ  সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। 

Advertisement

উল্লেখ্য, গত শনিবার  ইস্তফা দেন ধর্মেন্দ্র। তার আগেই অবশ্য হাসপাতালে অনশন প্রত্যাহার করে নিয়েছিলেন সোনাম। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সস্ত্রীক রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন লাদাখের এই পরিবেশকর্মী। সেখানে তিনি বলেন,  ‘২৬ দিনের অনশন ও আন্দোলন শেষ হওয়ার পর প্রথমেই মহাত্মা গান্ধীকে স্মরণ করতে চেয়েছিলাম। তিনি যে পথ দেখিয়েছিলেন, তা আজও একশো বছর আগের মতোই সমান প্রাসঙ্গিক ও সঠিক।’ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, লাঠিচার্জ বা পাথর ছোড়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়নি। বরং শান্তির আবেদন এবং নিজেরা যে কষ্ট সহ্য করেছি, তার মাধ্যমেই এই সাফল্য এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ