Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

বিদেশে পড়াশোনা, কটাক্ষের মুখে ইনস্টাগ্রাম ত্যাগ ধর্মেন্দ্র-কন্যার

রোদ-জল-বৃষ্টিতে পথই ওদের ঠিকানা। ওখানেই ঘুম আর খাওয়া-দাওয়া। অপেক্ষা ন্যায়বিচারের। অপেক্ষা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের।

বিদেশে পড়াশোনা, কটাক্ষের মুখে ইনস্টাগ্রাম ত্যাগ ধর্মেন্দ্র-কন্যার
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রোদ-জল-বৃষ্টিতে পথই ওদের ঠিকানা। ওখানেই ঘুম আর খাওয়া-দাওয়া। অপেক্ষা ন্যায়বিচারের। অপেক্ষা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। দেশের মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা রাস্তায় পড়ে মার খাচ্ছে। আর বিদেশে বহাল তবিয়তে পড়াশোনা সেরেছেন স্বয়ং শিক্ষামন্ত্রীর মেয়ে নৈমিশা প্রধান। এনিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল শুরু হয়েছে। অনলাইনে একের পর এক কটাক্ষের শিকার হয়ে শেষমেশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলেন ধর্মেন্দ্র-কন্যা নৈমিশা প্রধান। জানা গিয়েছে, নেটিজেনরা নৈমিশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে বাবা ধর্মেন্দ্র প্রধানকে একাধিক কটাক্ষ করেছেন। নৈমিশা আমেরিকার টুফ্টস বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজে গিয়েও মন্তব্য করেছেন একাধিক নেট নাগরিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ