আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রিত ধনকার, ‘কোন্দল’ কটাক্ষ কংগ্রেসের
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগপুর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয়া দশমীর অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার। বিষয়টি সামনে আসতেই খোঁচা দিয়েছে কংগ্রেস। তাদের কটাক্ষ, ‘শাসক শিবিরের অন্দরেই লড়াই শুরু হয়েছে।’

Advertisement

২০২৫ সালের জুলাই মাসে হঠাৎ করেই রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনকার। তারপরেই বিরোধী শিবির থেকে দাবি করা হয়েছিল, মোদি সরকারের বিরোধিতার জন্য পদত্যাগ করতে হয় তাঁকে। তারপর প্রায় ১ বছর কেটে গেলেও এখনো কেন্দ্রের তরফে কোনো বাসভবন দেওয়া হয়নি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘২০২৫ সালের ২১ জুলাই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারকে ইস্তফা দিতে বাধ্য করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষকদের নিয়ে মোদি সরকারের উদাসীন মনোভাবের সমালোচক তিনি। সেই কারণেই তাঁকে এখনো বাসভবন দেওয়া হয়নি। এবারের নাগপুরের বিজয়া দশমীর অনুষ্ঠানে সেই ধনকারকেই বিশেষ অতিথি করেছে আরএসএস। এর থেকে স্পষ্ট যে, সঙ্ঘ পরিবারে নিজেদের মধ্যেই লড়াই শুরু হয়েছে।’  প্রসঙ্গত, নিজের ইস্তফাপত্রে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি।