Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

থানার পরিকাঠামো উন্নয়নে জোর দিতে জেলাগুলিকে নির্দেশ ডিজির

জেলায় জেলায় থানার পরিকাঠামো উন্নয়নে কী কী দরকার, তা নির্দিষ্ট করতে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি।

থানার পরিকাঠামো উন্নয়নে জোর দিতে জেলাগুলিকে নির্দেশ ডিজির
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলায় জেলায় থানার পরিকাঠামো উন্নয়নে কী কী দরকার, তা নির্দিষ্ট করতে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি। থানা ভিজিট ও সমস্ত নথির ডকুমেন্টশন করার উপর জোর দেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত কতটা এগিয়েছে, কেস ডায়েরি লেখা শেষ হয়েছে কি না, চার্জশিট জমা পড়েছে কি না—পুলিশের এই সমস্ত চিরাচরিত কাজের বিশ্লেষণ করেন জেলার এসপিরা। অভিযোগ, তৃণমূল জমানায় এগুলি নিয়ে খোঁজখবর না নিয়ে কাগজে কলমে ভিজিট দেখানো হয়েছে। শুভেন্দুর সরকার পুলিশের এই চিরাচরিত কাজ ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছে। ডিজিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে জেলায় থানার পরিকাঠামো উন্নয়নের। সোমবার ডিজি সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন। পুলিশের ওই কাজ নিয়ম ও রুল বুক মেনে করার নির্দেশ দিয়েছেন ডিজি। থানায় পরিকাঠামো বাড়াতে গাড়ির সংখ্যা বৃদ্ধি, সিসি ক্যামেরা বসানো, উন্নতমানের ঢাল, গার্ড ব্যবহারের কথা বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ