Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দেবের উদ্যোগ, টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী

সিনে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের জন্য মানবিক উদ্যোগ নিলেন দেব। টেকনিশিয়ানরাও যাতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান, সেই আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অভিনেতা-সাংসদ

দেবের উদ্যোগ, টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সিনে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের জন্য মানবিক উদ্যোগ নিলেন দেব। টেকনিশিয়ানরাও যাতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান, সেই আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অভিনেতা-সাংসদ। সেই অনুরোধে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করা হল। জানা গিয়েছে, টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যাসাথী কার্ডের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী অনুমোদন দেওয়ার পরেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ। বাংলা সিনে ইন্ডাস্ট্রির ৭ হাজারেরও বেশি পরিশ্রমী টেকনিশিয়ান, কলাকুশলীদের কল্যাণের কথা মাথায় রেখে আমার অনুরোধে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।’ দেব জানিয়েছেন, আগামী ১৪ মার্চ, শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য নাম নথিভুক্ত করতে পারবেন টেকনিশিয়ানরা। 

Advertisement

দীর্ঘদিন ধরেই ক্যামেরার নেপথ্যের শিল্পীদের জন্য মেডিক্লেম চালুর দাবি উঠছিল টলিউডে। তা পূরণ করতেই উদ্যোগ নিয়েছিলেন দেব। দোলের আগে অভিনেতা শেষ করেছেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির উত্তরবঙ্গ শিডিউলের শ্যুটিং। পোস্ট প্রোডাকশন কাজের পর ছবিটি মুক্তি পাবে আগামী আগস্ট মাসে। এছাড়াও দেব ও শুভশ্রী জুটির সপ্তম ছবির প্রস্তুতিও চলছে জোরকদমে। তাঁদের ফের একত্রে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। শীতের ছুটিতেও দেবের আরও একটি ছবি মুক্তির কথা রয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ