Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে তারাপীঠে ভক্তদের ভিড়

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সোমবার ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী তারাকে পুজো দিতে তারাপীঠে ভক্তের ঢল নামল। এদিন ভক্তরা দেবীকে পাঁচরকম ফল দিয়ে পুজো নিবেদন করেন।

ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে তারাপীঠে ভক্তদের ভিড়
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সোমবার ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী তারাকে পুজো দিতে তারাপীঠে ভক্তের ঢল নামল। এদিন ভক্তরা দেবীকে পাঁচরকম ফল দিয়ে পুজো নিবেদন করেন। অনেকে নানা রকম ফলের মালা পরান দেবীকে। ফলহারিণী অমাবস্যা তিথি উপলক্ষ্যে গত শনিবার থেকেই দূরদূরান্ত থেকে ভক্তরা তারাপীঠে ভিড় জমাতে শুরু করেন। এদিন ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন পড়ে যায়। সকাল ১১টা ৯মিনিটে অমাবস্যা তিথি শুরু হতেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। সারা বছর দেবীকে পেড়া দিয়ে পুজো নিবেদন করলেও এদিন ভক্তরা ফল উৎসর্গ করে পুজো দেন। সন্ধ্যায় নানারকম ফল দিয়ে তৈরি মালা পরিয়ে দেবীকে বিশেষ সাজে সাজিয়ে সন্ধ্যারতি ও শীতল ভোগ নিবেদন করা হয়। রাতে শুরু হয় নিশিপুজো। সেইসময় মন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা যায়। অনেক রাত পর্যন্ত খুলে রাখা হয় মন্দির। শ্মশানে চলে হোমযজ্ঞ। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, কৌশিকী অমাবস্যার পরই ফলহারিণী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতি বছরই এই তিথিতে ভক্তদের ভিড় হয়। এবছরও তার অন্যথা হয়নি। সকালে ব্যাপক বৃষ্টি হয়েছে। তারপরও ভক্তরা মায়ের টানে এসেছেন। স্বভাবতই চওড়া হাসি ফুটেছে হোটেল ব্যবসায়ীদের মুখে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ