‘দেবী’র নেপথ্য কারিগররা
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেবী। এই মেয়েটির কিছু অতিলৌকিক ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাবলে দেবী কী কী করতে পারে, সেটাই আসন্ন হরর ফ্যান্টাসি ছবি ‘দেবী’তে তুলে ধরবেন পরিচালক সৌপ্তিক সি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রনিতা দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোমরাজ মাইতি, অঞ্জনা বসু। সৌপ্তিকের কথায়, ‘মণিহারা ছিল হরর কমেডি। তারই সিক্যুয়েল দেবী। এই ছবিটা বাংলার প্রথম হরর ফ্যান্টাসি।’ 

Advertisement

বহুদিন পরে বড়পর্দায় ফিরছেন রনিতা। অভিনেত্রী বলেন, ‘চরিত্রটা খুব অন্যরকম। দেবী একজন এমন মানুষ যার কিছু অতিলৌকিক শক্তি রয়েছে। অনেক শেড রয়েছে এই চরিত্রর। বাংলা ছবিতে সুপারহিরোইনদের নিয়ে খুব একটা কাজ হয় না। সেদিক থেকে এই ছবিটা সম্পূর্ণ আলাদা।’ এই ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়।
ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করছেন রাহুলও। তিনি বলেন, ‘আমি দেবীর বাবার চরিত্রে অভিনয় করছি। সে মেয়েকে সব পরিস্থিতিতে রক্ষা করতে চায়। মেয়ের এই অতিলৌকিক শক্তি বাইরে বাকিরা জানতে পারুক, তা সে চায় না। সৌপ্তিক নিজে একজন দক্ষ অভিনেতা। ওর পরিচালনায় কাজ করে ভালো লেগেছে। ‘দেবী’র ক্যামেরার দায়িত্বে রিপন হোসেন। শিল্প বিভাগের দায়িত্ব সামলেছেন সমর হালদার। স্টাইলিং করেছেন নীল।