বহরমপুরের সতী মায়ের গলি এলাকার একটি বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আনা হয়েছিল দমকলের দুটো ইঞ্জিন। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে থাকা পরিবার পুজোর ছুটি কাটাতে পুরী ভ্রমণে গিয়েছেন। সেই সময় ওই বন্ধ ফ্ল্যাটে আগুনটি লাগে। দরজার তালা ভেঙে আগুন নেভায় দমকল বাহিনী।
Advertisement



