Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরের ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন, জখম দুই দমকলকর্মী

ফের জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কারখানার দাপটে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল বারুইপুর। মঙ্গলবার রাত আনুমানিক ১০টা নাগাদ বারুইপুর কৃষ্ণা সিনেমা হলের গলিতে, ‘২১-শে অন্নপূর্ণা’ আবাসনের পিছনে অবস্থিত একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লাগে।

বারুইপুরের ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন, জখম দুই দমকলকর্মী
  • ২১ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: ফের জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কারখানার দাপটে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল বারুইপুর। সোমবার রাত ১০টা নাগাদ বারুইপুর কৃষ্ণা সিনেমা হলের গলিতে একটি আবাসনের পিছনের জমিতে ব্যাটারি কারখানায়  আগুন লাগে। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ হঠাৎই ওই ব্যাটারি কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার যুবকরা। দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজ চলাকালীন ২ জন দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মধ্যে কীভাবে ব্যাটারি কারখানা চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাসিন্দাদের বক্তব্য, কারখানাটি অবৈধ। আবাসনের মালিক সঞ্জয় নস্করের বিরুদ্ধে বেআইনি এই কারখানা চালানোর অনুমতির দেওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। আবাসনের আবাসিকদের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ