Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের  তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজ প্রচারে আসছেন দেব

আজ  শুক্রবার ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব)

ঘাটালের  তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে আজ প্রচারে আসছেন দেব
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: আজ  শুক্রবার ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব)। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার পাশাপাশি তাঁর বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, মূলত এদিন তিনি প্রার্থীর সমর্থনে একটি র‍্যালি করতেই ঘাটালে আসবেন। সেই সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন।

Advertisement

আজ দুপুরে সাংসদের উপস্থিতিতে ঘাটাল জুড়ে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূচি অনুযায়ী দুপুর আড়াইটা নাগাদ কুশপাতা রাম মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। মন্দিরে পুজো দেওয়ার পর বিকেল ৩টে নাগাদ ঘাটাল পার্টি অফিসে একটি সংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর। সেখানে নির্বাচনি রণকৌশল এবং এলাকার উন্নয়নের রূপরেখা নিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে জানা গিয়েছে।
বিকেলের দিকে মূল আকর্ষণ হিসেবে থাকছে একটি বিশালাকার বর্ণাঢ্য র‍্যালি। দুপুর সাড়ে তিনটা নাগাদ কুশপাতা বাসস্টপ থেকে এই মিছিলে অংশ নেবেন দেব এবং প্রার্থী শ্যামলী সর্দার। মিছিলটি পুরসভা মোড় হয়ে আড়গোড়া চাতাল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে প্রার্থীর ব্যক্তিগত জনসংযোগ এবং ঘরোয়া প্রচারের পর, সাংসদ দেবের এই মেগা শো ভোটারদের মনে বাড়তি কী প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ