Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শেষ দিনে রায়নায় প্রচারে ঝড় তুললেন দেব

এবারের নির্বাচনে তৃণমূল ২০২১ সালের থেকে পাঁচটি হলেও বেশি আসন পাবে। তা নিয়ে সন্দেহ নেই।

শেষ দিনে রায়নায় প্রচারে ঝড় তুললেন দেব
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবারের নির্বাচনে তৃণমূল ২০২১ সালের থেকে পাঁচটি হলেও বেশি আসন পাবে। তা নিয়ে সন্দেহ নেই। ভোটপ্রচারের শেষ দিনে রায়নার মাধবডিহির আলমপুরে এসে এমনটাই বলে গেলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। তাঁকে দেখার জন্য তীব্র গরমেও ভিড় উপচে পড়েছিল। সভা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে থেকে এলাকার বাসিন্দারা আলমপুরে ভিড় জমান। তাঁদের মধ্যে জেন-জি’র সংখ্যা ছিল বেশি। 

Advertisement

দেব বলেন, ভোট দেওয়ার আগে ভাববেন কোন দল আপনাদের সঙ্গে ছিল, কারা কাজ করে আর কারা আগামী দিনে থাকবে। যেকোনো দল বড়ো হয় তাদের কর্মীদের জন্য। আর কর্মীদের কথা ভাবেন দিদি। তিনি কথা দিয়ে কথা রাখেন। সবার কথা তিনি চিন্তা করেন। মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী প্রকল্প এনেছেন। এমন প্রকল্প দেশের কোথাও নেই। ছাত্রছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পে সাইকেল দিচ্ছেন। যারা আপনাদের ছেলেমেয়েদের জন্য ভাবেন তাঁকেই তো ভোট দেওয়া উচিত। চিকিৎসায় যাতে অসুবিধা না হয় তারজন্য স্বস্থ্যসাথী প্রকল্প এনেছেন।
তিনি আরও বলেন, তাহলে বলুন, যিনি কথা দিয়ে কথা রাখেন তাঁর জেতা উচিত, না যিনি মিথ্যা আশ্বাস দেন তাঁকে বিশ্বাস করা ভাল। এখন নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে। ওরা বিভাজনের কথা বলছেন। কিন্তু  নির্বাচন হওয়া উচিত কে স্কুল, কলেজ বানাবে তা নিয়ে হয়। কে মন্দির, মসজিদ বানাবে তা নিয়ে নির্বাচন হয় না। আপনাদের যদি মনে হয় আমাদের দল কাজ করেছে তাহলে আরও একবার সুযোগ দিন। দিদি মানুষের জন্য কাজ করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ