Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তর সিকিমের বিপর্যয় সত্ত্বেও পর্যটকে ঘাটতি হবে না, আত্মবিশ্বাসী পর্যটন বিভাগ

উত্তর সিকিমের বিপর্যয় সত্ত্বেও পর্যটকে ঘাটতি হবে না, আত্মবিশ্বাসী পর্যটন বিভাগ
  • ৬ জুন, ২০২৫ ০৯:০৬
Prefer us on Google

উত্তর সিকিমের বিপর্যয় সত্ত্বেও পর্যটকের বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি হবে না। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন সিকিমের পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সি এস রাও। তিনি বলেন, এবার বার্ষিক ২৫ লাখ পর্যটকের টার্গেট রয়েছে। একথা সত্যি যে, বিপর্যয়ের জেরে চুংথাং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিন্তু পর্যটকরা অন্য স্পট বেছে নিচ্ছেন। সিকিমে সব মিলিয়ে ২০০টি পর্যটন কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৩টি পর্যটন কেন্দ্র জনপ্রিয়। সুতরাং টার্গেট পূরণে সমস্যা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ