Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহু সমস্যা সত্বেও সরকারি স্কুলগুলির ভালো রেজাল্ট

অনেক ক্ষেত্রেই পরিকাঠামোর বেহাল দশা। শিক্ষক সংখ্যাও তলানিতে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নেই বললেই চলে। তা সত্ত্বেও এবছর মাধ্যমিকে বেশ ভালো ফল করল রাজ্যের সরকারি স্কুলগুলি।

বহু সমস্যা সত্বেও সরকারি স্কুলগুলির ভালো রেজাল্ট
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেক ক্ষেত্রেই পরিকাঠামোর বেহাল দশা। শিক্ষক সংখ্যাও তলানিতে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নেই বললেই চলে। তা সত্ত্বেও এবছর মাধ্যমিকে বেশ ভালো ফল করল রাজ্যের সরকারি স্কুলগুলি। প্রথম দশে থাকা ১৩১ জন কৃতীর মধ্যে ছজন রয়েছে ৩৯টি সরকারি স্কুল থেকে। এর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র রোম কর্মকার। ৬৯৪ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে সে। এর পরেই রয়েছে বারাসত পি সি এস গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র এ এস এম শায়াদাতুল্লাহ। ৬৯১ পেয়ে সপ্তম রয়েছে সে। বাঁকুড়া জেলা স্কুলেরই ইন্দ্রনীল মণ্ডল  ৬৮৯ পেয়ে নবম স্থান অধিকার করেছে। আর দশম স্থানে রয়েছে তিনজন। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র তামিন মণ্ডল, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র অর্চিষ্মান মজুমদার এবং বীরভূম জেলা স্কুলের ছাত্র শারব্য দেব। তিনজনের প্রাপ্ত নম্বরই ৬৮৮। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, সরকারকে স্কুলগুলির সমস্যার কথা বলতে বলতে আমরা ক্লান্ত। শিক্ষক নেই, বহু স্কুলে গ্রন্থাগারিক নেই। তবু রাজ্যের শিক্ষা মানচিত্রের প্রেক্ষিতে এবছরের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ। তবে, এভাবে চলতে থাকলে আগামী দিনে সরকারি স্কুলগুলিতে সন্তানদের ভরতি করতে অভিভাবকরা আগ্রহী হবেন কি না, সেই সন্দেহ থেকেই যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ