Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকলির ফেসবুকে কুমন্তব্য, থানায় অভিযোগ দায়ের

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ। বিষয়টি নজরে আসার পর বুধবার বারাসতের পুলিশ সুপার জে মার্সির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকলি।

কাকলির ফেসবুকে কুমন্তব্য, থানায় অভিযোগ দায়ের
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ। বিষয়টি নজরে আসার পর বুধবার বারাসতের পুলিশ সুপার জে মার্সির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকলি। শুধু সাংসদের অ্যাকাউন্ট নয়, তাঁর চিকিৎসক ছেলে বৈদনাথ ঘোষ দস্তিদারের ফেসবুকেও অশ্লীল মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। কাকলির অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের আইটি সেলের সদস্যরা সমাজমাধ্যমে তাঁকে নিশানা করে কুরুচিকর মন্তব্য করেছেন। অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সম্প্রতি, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন কাকলি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে। সেই ছবি তাঁর ছেলে বৈদনাথের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈদনাথের অ্যাকাউন্টে একাধিক বিতর্কিত পোস্ট ঘিরে সমাজমাধ্যমে মন্তব্যের ঝড় ওঠে। এনিয়ে বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ