Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডার্বির প্রস্তুতি শুরু দুই প্রধানে, অনুশীলনে পানোস, ক্লাস শুরু হাবাসের

লাউডস্পিকারে গমগম করে বাজছে দেশাত্মবোধক গান। কম্পাসে মাপা আর্মি ব্যান্ডের ছন্দ। শনিবার ডুরান্ড কাপের উদ্বোধনের আগে সরগরম যুবভারতী।

ডার্বির প্রস্তুতি শুরু দুই প্রধানে, অনুশীলনে পানোস, ক্লাস শুরু হাবাসের
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাউডস্পিকারে গমগম করে বাজছে দেশাত্মবোধক গান। কম্পাসে মাপা আর্মি ব্যান্ডের ছন্দ। শনিবার ডুরান্ড কাপের উদ্বোধনের আগে সরগরম যুবভারতী। প্রথম ম্যাচেই ডার্বি। তার আগে লিস্টন, সাহালদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহন বাগান কোচ ডিম্পেরিস প্যানাজিওটিস। জার্সির পিঠে সংক্ষেপে লেখা পানোস। গতবার গ্রিক কোচের পাঞ্জাব এফসি দুই প্রধানের কালঘাম ছুটিয়েছিল। সেই পানোস এবার হেভিওয়েট মোহন বাগানে। ফুটবলের মক্কায় নিজেকে প্রমাণ করাই ওঁর চ্যালেঞ্জ। অনুশীলনের আগে গোটা দলকে একসঙ্গে দাঁড় করিয়ে হাত মেলালেন দীর্ঘদেহী গ্রিক। পরিচয় পর্বের পর ফিজিক্যাল কন্ডিশনিং শুরু। এদিনই অনুশলীনে যোগ দেন অ্যালেক্স সাজি। ডার্বির আগে বেশি সময় নেই। ঠিকঠাক প্রি-সিজনের আগেই মর্যাদার দ্বৈরথ হাজির। বড়ো ম্যাচ উতরে গেলে মরশুমের শুরুতেই গতি পেয়ে যাবে পানোসের মোহন বাগান। বিদেশিদের মধ্যে বুধবার সকালে আসছেন ড্র্যাজিচ। 

Advertisement

এদিকে, মঙ্গলবারই আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে ডার্বির প্রস্তুতি শুরু করল ইস্ট বেঙ্গল। কাকভোরে দুই সাপোর্ট স্টাফকে নিয়ে কলকাতায় পা রেখেছেন হাবাস। বিকেলে আনোয়ারদের নিয়ে অনুশীলনে নামলেন স্প্যানিশ কোচ। মোহন বাগানের প্রাক্তনী এবার চিরপ্রতিদ্বন্দ্বীর দায়িত্বে। ডার্বির পালস বোঝেন অভিজ্ঞ কোচ। ইতিমধ্যেই ডুরান্ডের জন্য সিনিয়র দলের ১৩ জন ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল।

Advertisement
সম্পর্কিত সংবাদ