Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইটিআই ও স্কিল ট্রেনিংয়ের উন্নতিতে শিল্প সংস্থাগুলির দ্বারস্থ হবে দপ্তর, জানালেন জগন্নাথ

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে (আইটিআই) উন্নত করে শিল্পক্ষেত্রে প্রাসঙ্গিক কোর্স ও প্রশিক্ষণ চালুর জন্য প্রয়োজনে শিল্পসংস্থাগুলির পায়ে ধরতেও প্রস্তুত।

আইটিআই ও স্কিল ট্রেনিংয়ের উন্নতিতে  শিল্প সংস্থাগুলির দ্বারস্থ হবে দপ্তর, জানালেন জগন্নাথ
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে (আইটিআই) উন্নত করে শিল্পক্ষেত্রে প্রাসঙ্গিক কোর্স ও প্রশিক্ষণ চালুর জন্য প্রয়োজনে শিল্পসংস্থাগুলির পায়ে ধরতেও প্রস্তুত। শুক্রবার মিলন মেলা প্রাঙ্গণে এক কর্মশালায় এমনই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের ৫১টি আইটিআইয়ের দায়িত্ব কোনো না কোনো শিল্প সংস্থা নেবে। কেন্দ্রীয় নীতি মেনে তা চাইছেন তিনি। এদিনই রাজ্যে প্রথম শুরু হল পিএম সেতু বা প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়বিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস প্রকল্পের কর্মশালা। এতদিন প্রধানমন্ত্রীর নাম থাকার কারণে এই প্রকল্প রাজ্যে চালু করেনি তৃণমূল সরকার। তবে, এবার পিএম সেতুর মাধ্যমে রাজ্যে উন্নত মানবসম্পদ তৈরি হবে বলেই আশা মন্ত্রীর। এর জন্য সরাসরি দরবার করা হবে শিল্প সংস্থাগুলির কাছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ