Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

দেশে ডেঙ্গু টিকা আসার সম্ভাবনা আগামী বছরেই

আগামী বছর ডেঙ্গুর মরশুম শুরুর আগেই আগস্ট-সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে টিকা। ই঩তিমধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়ে গিয়েছে।

দেশে ডেঙ্গু টিকা আসার সম্ভাবনা আগামী বছরেই
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর ডেঙ্গুর মরশুম শুরুর আগেই আগস্ট-সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে টিকা। ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। তৃতীয় পর্ব শুরু হয়েছে। এখনো পর্যন্ত ইতিবাচক রিপোর্ট আসছে। ট্রায়াল শেষ হতে সময় লাগবে। যদি শেষপর্যন্ত রিপোর্ট ভালো থাকে, আগামী বছর ডেঙ্গুর মরশুম শুরুর আগেই টিকা আসতে পারে। রবিবার ওআরএসের স্রষ্টা ডাঃ দিলীপ মহলানবিশ স্মারক বক্তৃতা দিতে শহরে এসেছিলেন আইসিএমআর-এর ডিজি ডাঃ রাজীব বহেল। সেখানেই একথা বলেন তিনি।   লিভার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাঃ বহেল বলেন, বাংলায় আইসিএমআর-নিবরি কেন্দ্রসহ দেশের ২০টি কেন্দ্রে ডেঙ্গু টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রায় সাড়ে ১০ হাজার মানুষ এই টিকা পেয়েছেন। ডবল ব্লাইন্ড এই ট্রায়ালে দুই তৃতীয়াংশ মানুষ টিকা এবং এক তৃতীয়াংশ মানুষ প্লাসিবো বা জল পেয়েছেন। এদিন ওআরএস ছাড়াও গুরুতর অসুস্থ শিশুদের নিরাময়ে ডাঃ মহলানবিশ আবিষ্কৃত ক্যাঙ্গারু কেয়ারের ভূয়সী প্রশংসা করেন। এই মডেল চালুর পরই এসএনসিইউ প্রভৃতি ইউনিট চালু হয়। ডিজি বলেন, এই মডেল দেশজুড়ে চালু করতে চলেছি আমরা। ইতিমধ্যে দিল্লির সফদরজং হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই মডেল চালু হয়েছে। অসুস্থ নবজাতককে আলাদা  রাখার পরিবর্তে মায়ের সঙ্গে রাখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ