Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার ফের দিনভর চলল বেয়াইনি বাড়ি ভাঙার কাজ

কলকাতার বিভিন্ন প্রন্তে পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর নতুন সরকারের আমলে এই সব অবৈধ নির্মাণ ভাঙতে কড়া পদক্ষেপ নেওয়ার কাজ চলছেই।

রবিবার ফের দিনভর চলল বেয়াইনি বাড়ি ভাঙার কাজ
  • ২৪ মে, ২০২৬ ১৬:৪৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বিভিন্ন প্রন্তে পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর নতুন সরকারের আমলে এই সব অবৈধ নির্মাণ ভাঙতে কড়া পদক্ষেপ নেওয়ার কাজ চলছেই। রবিবার এই সব বেআইনি নির্মাণ ভাঙতে দিকে দিকে হাজির বুলডোজ়ার। তিলজলা, বেলেঘাটা, কসবায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। পুলিশ, কলকাতা পুরসভার কর্মীরা যেমন রয়েছেন তেমনই  রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কসবায় বিবি চ্যাটার্জি স্ট্রিটে বুলডোজ়ার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলছে। কসবার এই বাড়ি নির্মাণে সোনা পাপ্পুর হাত রয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও, বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড, ইস্ট কুলিয়া রোড বেলেঘাটায় রাজু নস্করের তৈরি দু’টি বাড়ি ভাঙা হচ্ছে।  পাশাপাশি তিলজলায় জি জে খান রোডে চলল বুলডোজার। জি জে খান রোডের ৭ তলার বেআইনি বিল্ডিংয়ে চলল বুলডোজার। বেআইনি বিল্ডিংয়ের উল্টোদিকে তৃণমূলের দলীয় কার্যালয়। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হয়েছে ৩ টি বুলডোজার। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে কসবার বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খানের। এদিন, বাড়ি ভাঙার কাজের তদারকিতে কসবায় যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়ে দেন শহরের বেয়াইনি বাড়ি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। যদিও আজ যে বাড়ি গুলোকে ভাঙা হচ্ছে প্রত্যেকটি বাড়িতেই নোটিশ পাঠানো হয়েছিল। শনিবার বাড়ির মালিকদের প্রয়োজনীয় নথি নিয়ে সুনানিতে  হাজির থাকতে বলা হয়েছিল। যদিও কেউই শুনানিতে আসেননি। তারপরই শুরু হয় আজকের বাড়ি ভাঙার কাজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ