Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কারিগরি শিক্ষার ভবিষ্যৎ রক্ষার দাবি: অবস্থান, নবান্নে ডেপুটেশন

রাজ্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার বিভিন্ন অসংগতি ও দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে বুধবার শিবপুর মন্দিরতলায় অবস্থান কর্মসূচি পালন করলেন অস্থায়ী কারিগরি শিক্ষকেরা।

কারিগরি শিক্ষার ভবিষ্যৎ রক্ষার  দাবি: অবস্থান, নবান্নে ডেপুটেশন
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার বিভিন্ন অসংগতি ও দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে বুধবার শিবপুর মন্দিরতলায় অবস্থান কর্মসূচি পালন করলেন অস্থায়ী কারিগরি শিক্ষকেরা। একই সঙ্গে তাঁদের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশনও জমা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রবর্তিত কারিগরি স্কুল শিক্ষা প্রকল্পকে ঘিরে গত তেরো বছর ধরে একাধিক অনিয়ম ও অব্যবস্থার সৃষ্টি হয়েছে। রাজ্যে কারিগরি শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁদের।শিক্ষকদের বক্তব্য, স্থায়ী নিয়োগের পরিবর্তে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। সেই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও তোলেন তাঁরা। অস্থায়ী শিক্ষকদের দাবি, দীর্ঘদিন কাজ করলেও তাঁরা সরকারি কর্মীদের মতো কোনো সুযোগ-সুবিধা পান না। নিয়মিত বেতন মেলে না বলেও অভিযোগ। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগের কারণে কাজের স্থায়িত্ব না-থাকায় ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে তাঁদের।এই পরিস্থিতিতে নতুন সরকারের হস্তক্ষেপ দাবি করে আন্দোলনকারীরা জানান, দ্রুত স্থায়ী সমাধান না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে থাকায় তাঁর হাতে সরাসরি স্মারকলিপি তুলে দেওয়া সম্ভব হয়নি। তবে নবান্নের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নিজেদের দাবিদাওয়া বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিনিধিরা। অন্যদিকে এদিন অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনা শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, সিলেবাস সংশোধন প্রভৃতি একগুচ্ছ দাবিতে স্কুলশিক্ষা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয় অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ