Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষায় বসার সুযোগ বৃদ্ধির দাবি

জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষায় বসার সুযোগ দু’বার থেকে বাড়িয়ে তিনবার করার দাবিতে সরব হলেন পড়ুয়ারা।

জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষায় বসার সুযোগ বৃদ্ধির দাবি
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষায় বসার সুযোগ দু’বার থেকে বাড়িয়ে তিনবার করার দাবিতে সরব হলেন পড়ুয়ারা। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আইআইটি কাউন্সিল এবং জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জেএবি)-এর কাছে লিখিত দাবিপত্র পেশ করেছেন ১২ হাজারের বেশি পরীক্ষার্থী। বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষায় পাশ করার জন্য মাত্র দু’বার সুযোগ পাওয়া যায়। একজন পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন উত্তীর্ণ হলেই অ্যাডভান্সড পরীক্ষায় বসার সুযোগ মেলে। ওই পড়ুয়া যে বছর দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়, সেই বছরই প্রথমবার অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারে। উত্তীর্ণ  না হতে পারলে, ঠিক পরের বছর আরও একবার সুযোগ পাওয়া যায়। পরীক্ষার্থীদের প্রশ্ন, এখন জয়েন্ট এন্ট্রান্স মেইনে তিনবার সুযোগ পাওয়া যায়। তাহলে অ্যাডভান্সডে কেন তিনবার সুযোগ মিলবে না? তাঁদের দাবি, তিনবার সুযোগের ফলে অনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধির যে দাবি করা হয়, তা বর্তমান সময়ে অত্যন্ত ভ্রান্ত ধারণা। পরীক্ষার্থীদের আবেদন, প্রচেষ্টার সংখ্যা দিয়ে প্রতিভাকে সীমাবদ্ধ করবেন না। চূড়ান্ত বিচার মেধারই হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ