Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন দোকানে পুজোর ছুটি বৃদ্ধির দাবি

আগামী ১৭ অক্টোবর শনিবার রাজ্যের রেশন দোকানগুলিতে পুজো উপলক্ষ্যে ছুটি দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল ডিলারদের সংগঠন।

রেশন দোকানে পুজোর ছুটি বৃদ্ধির দাবি
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৭ অক্টোবর শনিবার রাজ্যের রেশন দোকানগুলিতে পুজো উপলক্ষ্যে ছুটি দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল ডিলারদের সংগঠন। একইসঙ্গে ১৮ সেপ্টেম্বর রবিবার পূর্ব ঘোষিত ছুটি বাতিল করে খাদ্যদপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটি প্রত্যাহার করারও দাবি জানানো হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের বক্তব্য, এবার ১৭ অক্টোবর ভোরবেলা থেকে সপ্তমী পুজো শুরু হয়ে যাবে। ওইদিন এবং তারপরের দিন দোকান খোলা রাখা হলে ডিলার ও তাঁদের কর্মীরা সপরিবারে পুজোর উৎসবে শামিল হতে পারবেন না। সারাবছর তাঁরা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। পুজোর কটা দিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য ছুটি দেওয়া হোক।  বিজয়া দশমীর পরের দিন ফের রেশন দোকান খুলবে। 
প্রসঙ্গত, এবার সব রেশন গ্রাহককে পুজোর স্পেশাল প্যাকেজ হিসাবে কম দামে চিনি, ময়দা ও সুজি দেওয়ার ব্যবস্থা করেছে খাদ্যদপ্তর। ১৫ অক্টোবর থেকে পুজো প্যাকেজ দিতে বলা হয়েছে। ডিলারদের বক্তব্য, এটা দেওয়ার জন্য ১৭ নভেম্বর পর্যন্ত পর্যাপ্ত সময় থাকবে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ