নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিতর্কিত চিকিৎসক ডাঃ অভীক দে’র রেজিস্ট্রেশন নম্বর বাতিলের দাবি জানালেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে এই দাবি জানিয়েছেন তিনি। তারই পাশাপাশি তাঁকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্তে যেসব স্বাস্থ্যকর্তার নাম উঠে এসেছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যয়ের কাছে আরজি জানিয়েছেন শান্তনুবাবু। মেডিকেল কাউন্সিলের যাবতীয় দায়দায়িত্ব থেকে ডাঃ দে’কে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম এবং অন্য একাধিক সংগঠন।



