Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

এনআইএ তদন্তের দাবি, শাহকে চিঠি

দিনকয়েক আগেই আক্রান্ত হন শিরোমণি অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

এনআইএ তদন্তের দাবি, শাহকে চিঠি
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিনকয়েক আগেই আক্রান্ত হন শিরোমণি অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। মহারাষ্ট্রের নানদেদে বাদলের উপর কৃপাণ নিয়ে হামলা চালায় নিহঙ্গ শিখ। এবার সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন সুখবীরের স্ত্রী তথা সাংসদ হরসিমরত কাউর বাদল। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে হরসিমরত জানিয়েছেন, ওই হামলায় ডানহাতে আঘাত পেয়েছেন সুখবীর। নিরাপত্তারক্ষী এগিয়ে না এলে মারাত্মক কিছু ঘটে যেত। ১৩ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বরও সুখবীরের প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ