Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগবাজারে রথের মেলায় নিমকাঠের জগন্নাথ মূর্তির চাহিদা তুঙ্গে

বাগবাজারে রথযাত্রা মেলায় ভালোই বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সবগুলিই নিমকাঠে তৈরি।

বাগবাজারে রথের মেলায় নিমকাঠের জগন্নাথ মূর্তির চাহিদা তুঙ্গে
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগবাজারে রথযাত্রা মেলায় ভালোই বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সবগুলিই নিমকাঠে তৈরি। ওই কাঠের মূর্তিগুলির পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরে টাঙানো রং-বেরংয়ের চাঁদোয়া ও হাতে আঁকা ছবি। বাগবাজার জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা উৎসব ও মেলা কমিটির উদ্যোগে চলা এই মেলা এবার চতুর্থ বর্ষে পড়ল। এবারের মেলায় একশোর বেশি স্টল বসেছে। ২৭ জুলাই শেষ হচ্ছে এই মেলা। ওইদিন থাকছে রসগোল্লা ভোগ ছাড়াও বিশেষ আতসবাজি প্রদর্শনী। ১৫ জুলাই এই রথযাত্রা মেলার উদ্বোধন হয়েছিল। ২৪ জুলাই উল্টোরথের দিনও থাকছে নানা অনুষ্ঠান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ