Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁদা, রজনীগন্ধার চাহিদা আকাশছোঁয়া ভোটে, লাভ বাড়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা

ভোটের আর ক’দিন বাকি। ভোট প্রার্থীরা শুরু করেছে পুরোদমে প্রচার। আর এই প্রচারে প্রার্থীদের ফুল ছিটিয়ে মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষ।

গাঁদা, রজনীগন্ধার চাহিদা আকাশছোঁয়া ভোটে, লাভ বাড়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট : ভোটের আর ক’দিন বাকি। ভোট প্রার্থীরা শুরু করেছে পুরোদমে প্রচার। আর এই প্রচারে প্রার্থীদের ফুল ছিটিয়ে মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষ। ফলে ফুলের বিক্রি বেড়েছে অনেক। লাভ হচ্ছে ফুল ব্যবসায়ীদের। কিন্তু কপাল পুড়ছে গৃহস্থ বাড়ির মহিলাদের। ফুলের জন্য নাজেহাল অবস্থা তাঁদের। 

Advertisement

আগামী ২৯ এপ্রিল তেহট্টের পলাশীপাড়া, করিমপুর সহ নদীয়া জেলায় ভোট।  এই ভোটে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। প্রার্থীরা বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করছেন। প্রার্থীরা বুথে ও গ্রামে গেলেই কর্মীরা গাদা ফুল ছিটিয়ে তাঁদের স্বাগত জানাচ্ছেন। আবার রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছেন। ফলে ভোট বাজারে চাহিদা বেড়েছে গাঁদা, রজনীগন্ধার।  ফুল ব্যবসায়ীরা এই দুই ফুলের জোগান দিতে হিমশিম খাচ্ছেন। 
ফুল ব্যবসায়ী সুদীপ সরকার বলেন, অন্য বার ভোটে এত ফুলের চাহিদা ছিল না। এবার  সেই চাহিদা দ্বিগুণ হয়েছে। ফুলের দামও বেশি। গাদা ফুলের মালা  এই সময় ১০টাকা ও ১৫ টাকায় বিক্রি হয়। এবার সেই মালা বিকোচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।  এবার ব্যবসা করে লাভের মুখ দেখতে পাচ্ছি।
ফুল ব্যবসায়ীরা লাভের মুখ দেখলেও সমস্যায় পড়েছেন বাড়ির মহিলারা। তাঁরা পুজোর জন্য ফুল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। নবদ্বীপের বধূ রুম্পা সাহা বলেন, ভোটের আগে পাড়ায়, পাড়ায় গাদার মালা বিক্রি করতে আসতেন ব্যবসায়ীরা। এখন তাঁদের দেখা নেই। বাধ্য হয়েই ফুলের দোকান থেকে পুজো করার জন্য মালা কিনতে হচ্ছে। সেই মালার দামও আকাশছোঁয়া। আমরা কী করে আর ফুল কিনতে পারব।

Advertisement
সম্পর্কিত সংবাদ