Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

বিষ্ণুপুরের মন্দিরকে হেরিটেজ স্বীকৃতির দাবি

বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়া হোক। সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে এই আর্জি জানালেন বঙ্গ বিজেপির সাংসদ রাহুল সিনহা।

বিষ্ণুপুরের মন্দিরকে হেরিটেজ স্বীকৃতির দাবি
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়া হোক। সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে এই আর্জি জানালেন বঙ্গ বিজেপির সাংসদ রাহুল সিনহা। পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেছেন যে, রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এসংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। রাহুলবাবুর দাবি, বিশ্বের অন্য কোথাও এই মন্দির দেখতে পাওয়া যাবে না। তাই অবিলম্বে হেরিটেজ স্বীকৃতি প্রদানের ব্যাপারে উদ্যোগ নেওয়া জরুরি। সোমবার পেট্রলিয়াম মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী রাজ্যসভায় এক লিখিত জবাবে শমীক ভট্টাচার্যকে জানান,  অশোকনগর ফিল্ডে গত ৩০ মে থেকেই ফার্স্ট ডেভেলপমেন্ট ওয়েলের খননকাজ শুরু হয়ে গিয়েছে। এনিয়ে পেট্রলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রুলস, ২০২৫ মেনে  চলার জন্য রাজ্যকে চিঠিও দিয়েছে ওএনজিসি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ