Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের সব কোর্টে শূন্যপদে বেঞ্চ ক্লার্ক নিয়োগের দাবি

রাজ্যের বিভিন্ন আদালতে শূন্য‌পদে বেঞ্চ ক্লার্ক নিয়োগ ও বিচারপ্রার্থীদের পরিষেবার উন্নতি সহ একাধিক বিষয় কার্যকর করার দাবি উঠল

রাজ্যের সব কোর্টে শূন্যপদে বেঞ্চ ক্লার্ক নিয়োগের দাবি
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন আদালতে শূন্য‌পদে বেঞ্চ ক্লার্ক নিয়োগ ও বিচারপ্রার্থীদের পরিষেবার উন্নতি সহ একাধিক বিষয় কার্যকর করার দাবি উঠল। এনিয়ে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি সম্প্রতি চিঠি দিল কলকাতা হাইকোর্ট, আইনমন্ত্রী, বিচার বিভাগের প্রিন্সিপাল সচিব সহ বিভিন্ন জেলা আদালতে। সমিতির সাধারণ সম্পাদক সৌমেন ঘোষাল মঙ্গলবার বলেন, ‘এই মুহুর্তে রাজ্যের বিভিন্ন মুন্সেফ কোর্ট, মহকুমা ও জেলা আদালতে প্রায় সাড়ে তিন হাজারের মতো বেঞ্চ ক্লার্ক নেই। আমরা চাই, শূন্যপদে দ্রুত বেঞ্চ ক্লার্ক নিয়োগ করা হোক। তাতে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি হবে। পাশাপাশি মামলায় আসবে গতি। কিন্তু বর্তমানে কর্মচারীর অভাবে বিভিন্ন কোর্টে পরিস্থিতি কঠিন আকার নিয়েছে। প্রতিটি কোর্টে অল্প সংখ্যক কর্মচারীর মধ্যে কাজের বোঝা চাপছে।’ সমিতির বক্তব্য, ‘এ রাজ্যের বিভিন্ন মহকুমা ও জেলা কোর্টে সঠিক পরিষেবা না থাকার কারণে বিচারপ্রার্থীরা প্রতিদিন নানা সমস্যার মধ্যে পড়ছেন। তাই এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাতে সকলেই উপকৃত হবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ