Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা কনস্টেবলকে অশ্লীল ইঙ্গিত, ধৃত ডেলিভারি বয়

সাধারণ পোশাকে স্কুটারে যাচ্ছিলেন কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন এক ডেলিভারি সংস্থার কর্মী।

মহিলা কনস্টেবলকে অশ্লীল ইঙ্গিত, ধৃত ডেলিভারি বয়
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাধারণ পোশাকে স্কুটারে যাচ্ছিলেন কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন এক ডেলিভারি সংস্থার কর্মী। অভিযোগ, মহিলা পুলিশকর্মীকে ইঙ্গিত করে অশ্লীল ইঙ্গিত ও কটাক্ষ করা হয়। সঙ্গে সঙ্গে ওই কনস্টেবল নিজের স্কুটার থামিয়ে অভিযুক্তকে পাকড়াও করেন। এরপর জামার কলার ধরে টানতে টানতে খড়দহ থানায় নিয়ে যান। খড়দহ থানার পুলিশ অভিযুক্ত ডেলিভারি বয় আকাশ ঘোষকে গ্রেপ্তার করেছে।

Advertisement

সূত্রের খবর, সোমবার সকালে ওই কনস্টেবল স্কুটারে বিটি রোড ধরে বারাকপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় ধৃত আকাশ ঘোষ তাঁকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। সাধারণ পোশাকে থাকা ওই পুলিশকর্মী আচমকা স্কুটার থামিয়ে ডেলিভারি বয়কে পাকড়াও করেন। এরপর টানতে টানতে খড়দহ থানায় নিয়ে যায়। ঘটনায় পথচারী ও সাধারণ মানুষ হকচকিয়ে যায়। পরে সমস্ত কিছু জানতে পেরে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ