Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

ডিলিমিটেশন: খাড়্গে চিঠি দিলেন মোদিকে

ডিলিমিটেশন ইস্যুতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে

ডিলিমিটেশন: খাড়্গে চিঠি দিলেন মোদিকে
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিলিমিটেশন ইস্যুতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেসের তরফে ফের দাবি জানালেন, আরও ২৫ বছরের জন্য লোকসভার আসন সংখ্যা ৫৪৩-এ বেঁধে রাখা হোক। ঘটনাচক্রে, ডিলিমিটেশন বিল পাশে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুর ইঙ্গিতের পরই প্রধানমন্ত্রীকে এই চিঠি লিখেছেন খাড়্গে। রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, অধিবেশন ডাকার আগে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক করুক সরকার। প্রধানমন্ত্রীর কাছে খাড়্গের আর্জি, লোকসভার রাজ্যওয়াড়ি আসন সংখ্যা আরও ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখা হোক এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ