Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হাড্ডাহাড্ডি ম্যাচে দুর্দান্ত জয় দিল্লির

আইপিলে টানা চার ম্যাচে হার পাঞ্জাব কিংসের। দুর্দান্ত ছন্দে দেখানো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে আচমকাই দেখাচ্ছিল দিশাহারা। প্লে-অফের দৌড় থেকে ক্রমশ পিছিয়েও যাচ্ছে তারা।

হাড্ডাহাড্ডি ম্যাচে দুর্দান্ত জয় দিল্লির
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: আইপিলে টানা চার ম্যাচে হার পাঞ্জাব কিংসের। দুর্দান্ত ছন্দে দেখানো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে আচমকাই দেখাচ্ছিল দিশাহারা। প্লে-অফের দৌড় থেকে ক্রমশ পিছিয়েও যাচ্ছে তারা। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরতে তাই মরিয়া ছিলেন শ্রেয়স আয়াররা। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১০ রানের বড় ইনিংস গড়েও অবশ্য শেষরক্ষা হল না। রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে ৩ উইকেটে বশ মানাল দিল্লি (২১৬-৭)। মাত্র ৩০ বলে ৫৬ রানের মারকাটারি ইনিংস খেললেন অক্ষর প্যাটেল। এছাড়াও ২৮ বলে ৫১ রান মিলারের। শেষদিকে চালিয়ে খেলে ২৪ রান করেন আশুতোষ শর্মা। এছাড়া মাধব তিওয়ারির সংগ্রহ ১৮।

Advertisement

সোমবার শুরুতে অবশ্য ঝড় ওঠে পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যর ব্যাটে। ইনিংসের প্রথম ওভারেই আসে ২২ রান। টি-২০ ফরম্যাটে প্রথম ওভারে বল করতে এসে অতীতে কখনও এত বেশি রান দেননি মিচেল স্টার্ক। এদিন তাঁকে প্রথম বলেই ছক্কা হাঁকান প্রিয়াংশ। টি-২০ কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম বলে ছক্কা খেতে হল অজি পেসারকে। আর্যর পঞ্চাশ আসে ২৪ বলে। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৬ রানে ফেরেন তিনি। বাঁ-হাতি ওপেনারের ইনিংস সাজানো ৬টি ছক্কা ও ২টি চারে। প্রভসিমরন সিং (১৮) অবশ্য এদিন ঢাকা পড়ে ছিলেন প্রিয়াংশর ছায়ায়। 
এদিন পাঞ্জাবকে টানেন শ্রেয়স (৩৬ বলে অপরাজিত ৫৯), কুপার কনোলি (২৭ বলে ৩৮), সূর্যাংশ শেদজে (৮ বলে অপরাজিত ২১)। ব্যর্থ মার্কাস স্টোইনিস (১) ও শশাঙ্ক সিং (০)। ১৯তম ওভারে পরপর দু’বলে তাঁদের ফেরান স্টার্ক (২-৫৭)। তবে আইপিএলে কখনও এত রান দেননি বাঁ-হাতি। দিল্লির হয়ে বল হাতে নজর কাড়েন নবাগত মাধব তিওয়ারি (২-৪০)। তবে দিল্লি ক্যাপ্টেন অক্ষর প্যাটেল এদিন বলই করেননি। এদিন বাদ দেওয়া হয় ফর্মে না থাকা কুলদীপ যাদবকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ