‘পরমাণু হুমকি’র কাছে মাথা নত নয়, ইসলামাবাদকে জবাব দিল্লির
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাষ্ট্রসংঘ: পাকিস্তান যেন পরমাণু হামলার হুমকিকে রাষ্ট্র পরিচালনার গতানুগতিক অস্ত্রে পরিণত না করে। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে ভারত মাথানত করবে না। রাষ্ট্রসংঘে এভাবেই ইসলামাবাদকে জবাব দিল ভারত। জেনিভার নিরস্ত্রীকরণ সম্মেলনে পাকিস্তান ফের জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল। প্রত্যুত্তরের অধিকার প্রয়োগ করে ইসলামাবাদকে তুলোধোনা করেছেন ভারতের পারমানেন্ট মিশনের নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রবীণ উপদেষ্টা আনমোল শির সিং বেদী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীর হল ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমাদের দাবি হল ভারতের যে ভূখণ্ড বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে, তা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, ভারতের অবস্থান শান্তির পক্ষে। কোনো বিশেষ রাষ্ট্রকে নিশানা বানানো নয়, বরং ভারত আত্মরক্ষার্থে শক্তি প্রয়োগে বিশ্বাসী। সেই সূত্রেই ভারত ত্রিমুখী নীতি স্পষ্ট করেছে। প্রথমত, কোনোরকম জঙ্গি হামলা হলে তার প্রত্যাঘাত করা হবে। দ্বিতীয়ত, ভারত পরমাণু ব্ল্যাকমেলের কাছে মাথানত করবে না। তৃতীয়ত, যারা সন্ত্রাসে মদত দেয় ও জঙ্গি হামলার চক্রী, তাদের পৃথকভাবে বিবেচনা করা হবে না।  

Advertisement