Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইরান, ইজরায়েল ও কাতারের দোহায় থাকা ভারতীয়দের দিল্লির সতর্কবার্তা, বন্ধ আকাশসীমা, বাতিল উড়ান

যুদ্ধ শুরু পশ্চিম এশিয়ায়। তেহরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পরই পালটা জবাব দিয়েছে ইরান। ইজরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, বাহরিনে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।

ইরান, ইজরায়েল ও কাতারের দোহায় থাকা ভারতীয়দের দিল্লির সতর্কবার্তা, বন্ধ আকাশসীমা, বাতিল উড়ান
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যুদ্ধ শুরু পশ্চিম এশিয়ায়। তেহরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পরই পালটা জবাব দিয়েছে ইরান। ইজরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, বাহরিনে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। আর এই অস্থির পরিস্থিতিতে ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। কাতারের দোহায় থাকা ভারতীয়দের জন্যও এমনই বার্তা দেওয়া হয়েছে।  পশ্চিম এশিয়ার দেশগুলিতে অর্থাৎ ইজরায়েল, ইরান, কাতার, আরব আমিরশাহি, বাহরিন সহ একাধিক দেশে বন্ধ করা হয়েছে আকাশসীমা। বিপর্যস্ত বিমান পরিষেবা। ইতিমধ্যেই বাতিল হয়েছে বহু উড়ান। বিভিন্ন উড়ানের পথও বদলে দেওয়া হয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়াজুড়ে আপাতত সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে তেল আভিভগামী উড়ানটি আবার মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে দুবাই বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দিয়েছে এমিরেট এয়ারলাইন্স। আকাশসীমা বন্ধ থাকায় দোহা থেকে আসা-যাওয়ার উড়ান পরিষেবা বন্ধ রেখেছে কাতার এয়ারওয়েজও। জানা গিয়েছে, আগামী ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডনগামী উড়ান বন্ধ রাখছে টার্কিশ এয়ারলাইন্স। তেলআভিভ ও বেইরুটে যাওয়া-আসার সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে এয়ারফ্রান্স। এছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স সহ একাধিক সংস্থাও একই পথে হেঁটেছে।
এরইমাঝে তেল আভিভে ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে। দূতাবাসের বার্তা, সকলে যেন ইজরায়েল সরকারের জারি করা নিরাপত্তা বিধি মেনে চলেন। কাজের জায়গা বা বাড়ির কাছে কোথায় আশ্রয় শিবির রয়েছে, তার উপর নজর রাখতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে।  স্থানীয় সংবাদ, সরকারি ঘোষণা সম্পর্কিত বিষয়েও খেয়াল রাখতে হবে। একইভাবে ইরানে ভারতীয় দূতাবাসের তরফেও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 
শনিবার দুপুরে বিস্ফোরণের শব্দ মিলেছে কাতারের রাজধানী দোহাতেও। দোহায় সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যান।

সম্পর্কিত সংবাদ