Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লি এসআইআর: সরব আপ-কংগ্রেস

দিল্লির ভোটার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ। ২০২৫ সালের বিধানসভা ভোটে এটাই ছিল হিসাব। এসআইআরে এই অঙ্কের থেকে ৪৭ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ হয়ে গেল। ৩১ আগস্ট দিল্লির এসআইআর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে।

দিল্লি এসআইআর: সরব আপ-কংগ্রেস
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির ভোটার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ। ২০২৫ সালের বিধানসভা ভোটে এটাই ছিল হিসাব। এসআইআরে এই অঙ্কের থেকে ৪৭ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ হয়ে গেল। ৩১ আগস্ট দিল্লির এসআইআর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের সন্দীপ দীক্ষিত বলেছেন, মাত্র দেড় কোটির কম ভোটারের মধ্যে থেকে যদি ৪৭ লক্ষ নামই বাদ যায়, তাহলে এক বছর আগে বিজেপি দিল্লিতে কাদের ভোটে জিতল? কেজরিওয়াল বলেছেন, বিজেপি ভোটারদের নাম এভাবে বাদ দিয়ে বাস্তবে প্রশ্ন তুলছে যে, তাদের জয়ে জল মেশানো আছে। ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ যায় কীভাবে? তার মানে দিল্লিতে মাত্র ৯৭ লক্ষ বৈধ ভোটার? কেজরিওয়াল বলেন, বিজেপি দিল্লিতে আপের তুলনায় মাত্র দেড় শতাংশ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। তার অর্থই হল, ভুয়ো ভোটার দিয়েই বিজেপি জয়ী হয়েছে। এই সম্মিলিত আক্রমণে বিজেপি কোণঠাসা। এইবস্থায় বিজেপি দিল্লির সভাপতি হর্ষ মালহোত্রা দলকে নির্দেশ দিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ