দিপকের বাড়িতে নোটিস হাতে পুলিশ! তিরঙ্গাকে ভয় কীসের? পালটা প্রশ্ন ককরোচ নেতার
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৯:৩৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ অক্টোবর: ককরোচদের ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। রাজধানীর করোল বাগ এলাকার একটি বাড়িতে ঘাঁটি গেড়েছেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে। আজ দুপুরে সেখানে পৌঁছে যায় দিল্লি পুলিশের দল। নোটিস দেওয়া হয়েছে ককরোচ নেতাকে। 
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোফায় বসে আছেন দিপকে। কাঁধে ছোট একটি জাতীয় পতাকা। তাঁর সঙ্গে কথা বলছেন এক উর্দিধারী। দিপকেকে কয়েকটি নথিতে সই করতে দেখা গিয়েছে অন্য একটি ভিডিওতে। সূত্রের খবর, দিল্লি পুলিশ আইনের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে ককরোচ জনতা পার্টির নেতাকে।

Advertisement

সামনে এসেছে দিল্লি পুলিশের সঙ্গে দিপকের বাক্য বিনিময়ের আরো একটি ভিডিও। যেখানে পুলিশকর্মীদের উদ্দেশ্যে ককরোচ নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনাদের তিরঙ্গাকে এতো ভয় পান কেন? ইংরেজরা এই ভয় পেত।’ পুলিশকর্মীর কী জবাব ছিল? তার উত্তর পাওয়া যায়নি।