Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দিল্লিতে মধ্যরাতে গুলির লড়াই, পুলিশের জালে কুখ্যাত গ্যাংস্টার

গত ফেব্রুয়ারিতে ডাকাতি। তার আগে খুনের মামলা। এইসব কিছুর সঙ্গে জড়িত এক দাগী আসামীকে দিল্লির আইপি এস্টেট এলাকায় মঙ্গলবার এনকাউন্টারের পর গ্রেফতার করল পুলিশ।

দিল্লিতে মধ্যরাতে গুলির লড়াই, পুলিশের জালে কুখ্যাত গ্যাংস্টার
  • ২৪ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ মার্চ: গত ফেব্রুয়ারিতে ডাকাতি। তার আগে খুনের মামলা। এইসব কিছুর সঙ্গে জড়িত এক দাগি আসামীকে দিল্লির আইপি এস্টেট এলাকায় মঙ্গলবার এনকাউন্টারের পর গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত দিল্লিতে চার থেকে পাঁচ জন সদস্যের একটি ছোট অপরাধী চক্রের নেতৃত্ব দিত। গোপন সূত্রে খবর পায় পুলিশ তারপরেই শুরু হয় তল্লাশি। পরে গোপন সূত্রে খোঁজ পেয়ে পুলিশ দিল্লির আইপি এস্টেট এলাকায় ফাঁদ পাতে এবং সেখানেই তাকে আটকানোর চেষ্টা করা হয়। পুলিশকে দেখে প্রথমে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। ওই সময় দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। পরে পুলিশ তাকে গুলি করে নিয়ন্ত্রণে আনে এবং হাতেনাতে ধরে ফেলে। 

Advertisement

পুলিশ আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এমনকী একটি খুনের মামলাতেও জড়িত ছিল। দিল্লির বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় একটি ছোট দলের প্রধান হিসেবে সে কাজ করছিল এমনটাও প্রথমিক তদন্তে উঠে এসেছে। 

পুলিশ আরও জানিয়েছে, দুষ্কৃতী দলের বাকি সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে এবং অন্যান্য অপরাধে তার জড়িত থাকার বিষয়েও তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ