নয়াদিল্লি: দিল্লিতে ৬৫০ কোটির মেডিকেল দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলল কংগ্রেস। অভিযোগ, মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। মঙ্গলবার এবিষয়ে সাংবাদিক সম্মেলন করেন দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব। তিনি বলেন, ‘কয়েকজন সরকারি আধিকারিকের গ্রেপ্তারি লোক দেখানো ছাড়া কিছুই নয়। অনিয়মের পিছনে থাকা মূল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করা হোক।’ সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যে প্রাক্তন ডিরেক্টর জেনারেল অব হেল্থ সার্ভিসেস সহ কয়েকজন সরকারি আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। হাত শিবিরের দাবি, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে রিপোর্ট পেশ করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বিধানসভায় সেই ক্যাগ রিপোর্ট পেশ পর্যন্ত করা হয়েছে। অথচ সেই রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিজেপি সরকার। দিল্লি হাসপাতালের বেহাল পরিকাঠামো নিয়েও সরব হয়েছেন দেবেন্দ্র।



